ফের ট্রেন দুর্ঘটনা! লাইনচ্যুত বন্দে ভারত এক্সপ্রেস - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

ফের ট্রেন দুর্ঘটনা! লাইনচ্যুত বন্দে ভারত এক্সপ্রেস

 


বিবিপি নিউজ: ফের ট্রেন দূর্ঘটনা। মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (সিএসএমটি) থেকে শোলাপুরগামী বন্দে ভারত এক্সপ্রেস সোমবার সন্ধ্যায় পুণে স্টেশনের কাছে লাইনচ্যুত হল। রেল কর্তৃপক্ষের দাবি এই ঘটনায় কোনও যাত্রী হতাহত হননি।


রেল সূত্রের জানা গেছে, পুণে রেলওয়ে স্টেশনে ঢোকার মুখে ২২২২৫ সিএসএমটি-শোলাপুর বন্দে ভারত এক্সপ্রেসের একটি কোচ লাইনচ্যুত হয়ে যায়। মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) জানিয়েছেন, ট্রেনের চতুর্থ কোচের একটি ট্রলি ‘ডায়মন্ড ক্রসিং!’-এর উপর লাইনচ্যুত হয়। আচমকা প্রচণ্ড শব্দে ট্রেনটি থেমে যাওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। তবে ট্রেনের গতি কম থাকায় বড় কোনও বিপদ ঘটেনি।

Pages