জনরোষের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়, জুতো, ডিম ছুড়লো ক্ষিপ্ত জনতা, ছিঁড়ল জামা, উদ্ধারে কেন্দ্রীয় বাহিনী - BBP NEWS

Breaking

শনিবার, ৩০ মে, ২০২৬

জনরোষের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়, জুতো, ডিম ছুড়লো ক্ষিপ্ত জনতা, ছিঁড়ল জামা, উদ্ধারে কেন্দ্রীয় বাহিনী

 


বিবিপি নিউজ: ভোট-পরবর্তী হিংসায় আক্রান্তদের দেখতে গিয়ে নিজেই আক্রান্ত হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চারচাকার গাড়ি নয়, শনিবার মূল রাস্তা থেকে নেমে দু’চাকার যানে চেপে সোনারপুরে যাচ্ছিলেন তিনি। কিন্তু নিহত তৃণমূল কর্মীর বাড়িতে ঢোকার মুখে তাঁর গায়ে হাত তোলেন বিক্ষোভকারীরা। এলোপাথাড়ি চড়-ঘুষি মারা হয় অভিষেকের মাথায়-ঘাড়ে-গায়ে। ভেঙে দেওয়া হয় সেই বাইকটি। ছিঁড়ে দেওয়া হয় জামাও। ভেঙে যায় চশমাও। সেই পরিস্থিতি 

 মধ্যে ক্রিকেট খেলার হেলমেট মাথায় দিয়ে তৃণমূল সাংসদ এগোতে থাকেন সোনারপুরে নিহত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের বাড়িতে। সেই সময় তাঁর গায়ে ডিম ছোড়া হয়েছে। জুতোও ছোড়া হয়। ছিঁড়ে দেওয়া হয় পরনের সাদা রঙের শার্ট। ওই অবস্থায় হেঁটে এগোতে থাকেন তৃণমূল নেতা। ওঠে ‘চোর-চোর’ স্লোগান।


Pages