বিবিপি নিউজ,ঢাকা: কোরবানি হচ্ছে না বাংলাদেশের ভাইরাল অ্যালবিনো মোষ ডোনাল্ড ট্রাম্পের। সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ একটি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারের একথা জানিয়েছেন। মন্ত্রী জানিয়েছেন, মহিষটিকে ঘিরে অতিরিক্ত জনসমাগম ও সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় কেরানীগঞ্জের ক্রেতাকে টাকা ফেরত দিয়ে এই সিদ্ধান্তটি নিয়েছে প্রশাসন। আপাতত ‘ডোনাল্ড ট্রাম্প’কে আগের মতোই খামারে লালন-পালন করা হবে।
বাংলাদেশের নারায়ণগঞ্জের পাইকপাড়ার রাবেয়া এগ্রো ফার্মে লালন-পালন করা ৭০০ কেজি ওজনের এই অ্যালবিনো মহিষটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসে। এর সাদা লোম ও চুলের স্টাইল অনেকের কাছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো মনে হওয়ায় নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’। ভাইরাল হওয়ার পর দূর-দূরান্ত থেকে মানুষ মহিষটি দেখতে খামারে ভিড় করেন।
