বিবিপি নিউজ: আসামে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন হিমন্ত বিশ্বশর্মা। এ নিয়ে টানা দুইবার রাজ্যটিতে ক্ষমতায় থাকছেন তিনি। হিমন্তের পাশাপাশি আজ মঙ্গলবার রাজধানী গুয়াহাটিতে বিজেপি নেতৃত্বাধীন নবগঠিত সরকারের চার মন্ত্রীও শপথ নেন।
শপথ অনুষ্ঠানে যোগদেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। সহ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো আসামের ক্ষমতা নিজেদের কাছে ধরে রাখল কেন্দ্রীয় সরকারে থাকা দল ভারতীয় জনতা পার্টি।
এবারের বিধানসভা নির্বাচনে মোট ১২৬ আসনের মধ্যে ১০২ আসন পেয়েছে হিমন্তের দল বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ। এর মধ্যে শুধু বিজেপিই পেয়েছে ৮২টি আসন।
