অভিষেকের নিরাপত্তায় কাটছাঁট, আর জেড প্লাস নয়,সাংসদ হিসেবে যেটুকু প্রাপ্য সেটুকুই মিলবে, কড়া নির্দেশ নবান্নের - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ১২ মে, ২০২৬

অভিষেকের নিরাপত্তায় কাটছাঁট, আর জেড প্লাস নয়,সাংসদ হিসেবে যেটুকু প্রাপ্য সেটুকুই মিলবে, কড়া নির্দেশ নবান্নের





বিবিপি নিউজ: রাজ্যে প্রথমবার বিজেপি সরকার গঠন করেছেন। আর জয়ের পরের দিনই তৃনমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবন ও অফিস থেকে জেড প্লাসের অতিরিক্ত নিরাপত্তা হিসাবে সরিয়ে নেওয়া হয়েছে কলকাতা পুলিসের স্ক্যানার ও মেটাল ডিটেক্টর । বাড়ির বাইরের স্থায়ী পুলিশ পোস্টও এখন উধাও। এবার নবান্নে পা রেখেই আমলাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের রেশ কাটতে না কাটতেই সোমবার বিকেলে এক ঐতিহাসিক নির্দেশিকা জারি করল নতুন সরকার। 



নবান্ন সূত্রে স্পষ্ট জানানো হয়েছে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য বরাদ্দ 'জেড প্লাস' (Z+) ক্যাটাগরির নিরাপত্তা এবং বিশেষ পাইলট কারের সুবিধা আর থাকছে না। সরাসরি কোপ পড়ল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশাল নিরাপত্তা বহরে। 

সোমবার বিকেলে রাজ্যের সমস্ত জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, কোনো রাজনৈতিক নেতার ওপর যদি নির্দিষ্ট কোনো হামলার আশঙ্কা না থাকে, তবে অহেতুক করদাতার টাকা খরচ করে নিরাপত্তার বহর বাড়ানো হবে না। স্রেফ নিজের স্টেটাস দেখানোর জন্য সরকারি অর্থের অপচয় বরদাস্ত করা হবে না।নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন থেকে একজন সাধারণ সাংসদ হিসেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের গাইডলাইন অনুযায়ী যেটুকু নিরাপত্তা পাওয়ার যোগ্য, সেটুকুই পাবেন। রাজ্য পুলিশের স্পেশাল সিকিউরিটি ইউনিট (SSU)-র একটি বড় অংশই তাঁর নিরাপত্তা থেকে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।



Pages