স্কুলে বাড়লো গরমের ছুটি, কতদিন ছুটি?কবে খুলবে স্কুল? - BBP NEWS

Breaking

বুধবার, ১৩ মে, ২০২৬

স্কুলে বাড়লো গরমের ছুটি, কতদিন ছুটি?কবে খুলবে স্কুল?

 



বিবিপি নিউজ: স্কুলে বাড়ল গরমের ছুটি।  ১১ মে থেকে আগামী ৩১ মে পর্যন্ত গরমের ছুটি থাকবে রাজ্য জুড়ে। ১ জুন থেকে পুনরায় খুলবে স্কুল। ইতিমধ্যেই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। তা মধ্য শিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে পাঠানো হয়েছে। স্কুলে যে গরমের ছুটি ১১ তারিখ থেকে পড়েছে, তার মেয়াদ বাড়িয়ে ৩১ মে পর্যন্ত করা হয়েছে। ১ জুন স্কুল খুলবে। অর্থাৎ মে মাসের প্রায় পুরোটা জুড়েই ছুটি পাবেন ছাত্রছাত্রীরা। আগের সরকার স্কুলে যে গরমের ছুটি দিয়েছিল তার মেয়াদ কম ছিল। তবে নতুন বিজেপি সরকার বিজ্ঞপ্তি প্রকাশ করে মধ্য শিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে জানিয়ে দেওয়া হয়েছে যে ৩১ মে পর্যন্ত গরমের ছুটি থাকবে স্কুলে। ১ জুন থেকে স্কুল খুলবে। 


Pages