মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে একই গাড়িতে বিজেপির রাজ্য কার্যালয়ে পৌঁছলেন শমীক ভট্টাচার্য - BBP NEWS

Breaking

সোমবার, ১১ মে, ২০২৬

মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে একই গাড়িতে বিজেপির রাজ্য কার্যালয়ে পৌঁছলেন শমীক ভট্টাচার্য

 




বিবিপি নিউজ: রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের বাড়িতে গেলেন পশ্চিমবঙ্গের প্রথম ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার সকালে চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে সল্টলেকে পৌছয় মুখ্যমন্ত্রীর কনভয়। সল্টলেকের বিএইচ ব্লকে শমীকের পৈতৃক বাড়ি। সেখানে পৌঁছোন শুভেন্দু। ভিতরে গিয়ে দেখা করেন শমীকের সঙ্গে। তার পর শমীকের সঙ্গে একই গাড়িতে সল্টলেকে বিজেপির রাজ্য দফতরের উদ্দেশে রওনা দেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী। সেখানে বৈঠকে বসবেন দু’জনে। 


সোমবার সকালে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে দেখতে শমীকের বাড়ির সামনে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। সেখানে ছিলেন বিজেপির নেতা-কর্মীরাও। শুভেন্দু গাড়ি থেকে নামতেই তাঁকে পদ্মফুলের মালা পরিয়ে বরণ করা হয়। শমীকের বাড়িতে কিছু ক্ষণ থাকার পর বেরোন শুভেন্দু। তার পর একই গাড়িতে উঠে দলীয় কার্যালয়ের দিকে রওনা দেন তাঁরা। শুভেন্দুকে সংবর্ধনা জানাতে আগে থেকেই প্রস্তুতি ছিল বিজেপির কার্যালয়ে। শঙ্খ বাজিয়ে, গলায় উত্তরীয় পরিয়ে তাঁকে বরণ করা হয়। সোমবার সেক্টর ফাইভের বিজেপি কার্যালয়ে শমীকের সঙ্গে শুভেন্দুর বৈঠক পূর্বনির্ধারিতই ছিল। কিন্তু সেখানে যাওয়ার আগে শুভেন্দু যান শমীকের বাড়িতে। নির্ধারিত কর্মসূচির বাইরেই এই সফর। 

Pages