নবান্ন না মহাকরণ! কোথায় হবে রাজ্যের প্রশাসনিক সচিবালয় - BBP NEWS

Breaking

বুধবার, ৬ মে, ২০২৬

নবান্ন না মহাকরণ! কোথায় হবে রাজ্যের প্রশাসনিক সচিবালয়

 



বিবিপি নিউজ: বিপুল সংখ্যাগরিষ্ঠা নিয়ে এই প্রথমবার বাংলার মসনদে বসতে চলছে ভারতীয় জনতা পার্টি তথা বিজেপির মুখ্যমন্ত্রী। এখনও মুখ্যমন্ত্রী মুখ স্পষ্ট নয়। ইতিমধ্যেই চলছে পার্টির অন্দরে গুঞ্জন, শমীক ভট্টাচার্য নাকি শুভেন্দু অধিকারী কার ভাগ্যে মুখ্যমন্ত্রীর কুর্সি। আগেই রাজ্য বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারের  জানিয়েছিল নবান্ন নয় রাজ্যের প্রশাসনিক সচিবালয় হবে ঐতিহাসিক মহানগর তথা রাইটার্স বিল্ডিং। 


তৃনমূলের সরকার ক্ষমতায় আসার পর, হাওড়ার মন্দিরতলায় অবস্থিত নবান্নে রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন করেছিল। তৃনমূল জমানার অবসান ঘটিয়ে বঙ্গে বিজেপির পথচলা শুরু। এই পরিস্থিতিতে ইতিমধ্যেই মহাকরণের বিভিন্ন নিরাপত্তা খতিয়ে দেখা শুরু হয়েছে। কোথায় মুখ্যমন্ত্রী বসবেন কোথায় আপাত কালীন সময়ে বৈঠক থেকে শুরু করে বিভিন্ন স্থানের নিরাপত্তা খতিয়ে দেখা হচ্ছে। ফলে স্পষ্ট হয়েছে বিজেপি সরকার শহর কলকাতার বিবাদিবাগে অবস্থিত ঐতিহাসিক রাইটার্স বিল্ডিং-এ মুখ্যমন্ত্রীর কার্যলয় শুরু করবে।

Pages