বিবিপি নিউজ: ঘাসফুল সাম্রাজ্যের পতন। বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি। ভারতীয় জনতা পার্টি সূত্রে খবর বাংলার মসনদে শপথ গ্রহণ করতে চলেছে আগামী ৯ মে অর্থাৎ ২৫শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীর পুণ্য লগ্নে।ইঙ্গিত দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, পঁচিশে বৈশাখ দিনটিকে সামনে রেখেই শপথগ্রহণের প্রস্তুতি শুরু হয়েছে। প্রধানমন্ত্রী মোদী তাঁর বিজয় ভাষণে বলেন, “আগামী ৯ মে খুব বেশি দূরে নয়। সেদিন থেকেই রবি ঠাকুরের আদর্শে চলার সূত্রপাত হবে। বাংলার উজ্জ্বল ভবিষ্যতের জন্য বিজেপি দিন-রাত এক করে দেবে।” সূত্রের খবর, এই মেগা শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও উপস্থিত থাকতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নিতিন নবীন সহ কেন্দ্রীয় একাধিক হেভিওয়েট নেতা।
তব কে হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী? সেই জল্পনা রয়ে গিয়েছে। কিন্তু গেরুয়া শিবিরের অন্দরমহলে টানটান উত্তেজনা। অমিত শাহ ভোটের প্রচারেই স্পষ্ট করে দিয়েছিলেন, “বাংলার মুখ্যমন্ত্রী হবেন এই মাটিরই সন্তান, যিনি বাংলা মাধ্যমে পড়াশোনা করেছেন।” কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এক ধাপ এগিয়ে জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রী হবেন একজন 'আমিষভোজী'। সেই জল্পনায় দেখতে গেলে বর্তমানে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছে তিন
হেভিওয়েটের নাম। ভবানীপুর ও নন্দীগ্রাম- দুই কেন্দ্রেই জয়ী হয়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি হারিয়ে এই মুহূর্তে জনপ্রিয়তার শীর্ষে থাকা শুভেন্দু অধিকারী। দলের বৌদ্ধিক মুখ এবং রাজ্য সভাপতি হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে শমীক ভট্টাচার্য। এছাড়াও রয়েছে দলের 'স্ট্রংম্যান' হিসেবে পরিচিত দিলীপ ঘোষ। এই তিনের মধ্যে কেউ একজন বাংলার মসনদে দেখা যেতে পারে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।

