ইরানের একাধিক শহরে বিস্ফোরণ আমেরিকার, পাল্টা হরমুজ়ে অবরোধ শুরু করল তেহরান - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

ইরানের একাধিক শহরে বিস্ফোরণ আমেরিকার, পাল্টা হরমুজ়ে অবরোধ শুরু করল তেহরান

 


বিবিপি নিউজ: আগেই হুঁশিয়ারি দিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার থেকে ইরানে আক্রমণের তীব্রতা আরও বৃদ্ধি করল মার্কিন সেনা। বৃহস্পতিবার ভোর (ভারতীয় সময় অনুসারে) থেকেই ইরানের সিরিক, মিনাবের মতো শহরগুলিকে নিশানা করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে আমেরিকা। পাল্টা কৌশলে হরমুজ় প্রণালী ধরে বাণিজ্যিক জাহাজ চলাচল নিষিদ্ধ করেছে ইরান। 



হরমুজে তেহরানের হুঁশিয়ারি, নিষেধাজ্ঞা এড়িয়ে কোনও জাহাজ প্রণালী অতিক্রম করলে উপযুক্ত জবাব দেওয়া হবে।  বুধবারই ইরানকে হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, “ওরা চুক্তির জন্য সমঝোতা করতে অনেক বেশি সময় নিয়ে ফেলেছে। চুক্তি করলে তা ওদের জন্য খুব ভাল হত। কিন্তু এখন ওদের মূল্য চোকাতে হবে।’’ তার পরেই ইরান আক্রমণের তীব্রতা বৃদ্ধি করে আমেরিকা। মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ডের তরফে জানানো হয়, ইরানের ‘ধারাবাহিক আগ্রাসন’ মোকাবিলায় এই পদক্ষেপ করছে তারা। ইরানের সংবাদমাধ্যমগুলির তরফে জানানো হয়েছে, কেবল সিরিক এবং মিনাব শহরেই নয়, বন্দর আব্বাস, কাশেম দ্বীপেও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। 

Pages