ঋতব্রতের হাত ধরে নতুন তৃনমূলে হেভিওয়েট কোন কোন বিধায়ক রয়েছেন ...? - BBP NEWS

Breaking

বুধবার, ৩ জুন, ২০২৬

ঋতব্রতের হাত ধরে নতুন তৃনমূলে হেভিওয়েট কোন কোন বিধায়ক রয়েছেন ...?

 



বিবিপি নিউজ,কলকাতা: ঘাসফুল প্রতীক হাতছাড়া হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের?  আজই আত্মপ্রকাশ  করতে চলেছে ‘নতুন তৃণমূলে’র? বিরোধী দলের তকমা পেতে চলেছে ‘নতুন তৃণমূল’? গত দুদিনে এক গুচ্ছ জল্পনা বঙ্গ রাজনীতিকে তোলপাড় করেছে।তবে বিরোধী দলনেতার মুখ কে? সে প্রশ্ন করলেই আপাতত মুখে কুলুপ তাঁদের। তবে প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী মানছেন। বুধবার ৬০ জন বিধায়কের সই নিয়ে বিধানসভায় প্রবেশ করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আর তাতে মনে করা হচ্ছে, আজই ভেঙে চুরমার হয়ে যেতে পারে তৃণমূল। দুই তৃতীয়াংশ সমর্থন নিয়ে আত্ম প্রকাশ নব তৃণমূলের।


নতুন তৃণমূলে ঋতব্রতকে ‘অনুসরণ’ করলেন কারা কারা?


তালিকার শীর্ষে রয়েছেন হাওড়া মধ্যর বিধায়ক অরূপ রায়

মহেশতলার বিধায়ক শুভাশিস দাস

কুলপির বিধায়ক বর্ণালী ধারা

ডোমজুড়ের বিধায়ক তাপস মাইতি

মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ

কেশপুরের বিধায়ক শিউলি সাহা

 লালগোলার বিধায়ক আব্দুল আজিজ। 

সামসেরগঞ্জের বিধায়ক মহম্মদ নূর আলম

হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ

ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেন

সুতির বিধায়ক ইমানি বিশ্বাস

খড়্গপুরের বিধায়ক দিনেন রায়

রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়

রঘুনাথগঞ্জের বিধায়ক আক্রুজ্জামান

সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন


এছাড়াও রয়েছে সন্দীপন সাহা, চন্দ্রনাথ সিনহা

পাথরপ্রতিমার বিধায়ক সমীর জানা। রয়েছেন হাওড়া জেলার তিন বিধায়ক। রয়েছেন অরুণাভ সেন, সমীর পাঁজাও। এছাড়াও রয়েছেন আরও অনেক পরিচিত মুখ!  তবে রাজনৈতিক বিশ্লেষকদের কাছে এটা স্পষ্ট, মমতা অভিষেক নিয়ন্ত্রণ ভেঙে বেরিয়ে এসেছেন তাঁরা।


Pages