রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা তৃনমূল সাংসদ সুস্মিতা দেবের, তৃণমূলের সমস্ত পদ থেকেই অব্যহতি - BBP NEWS

Breaking

বুধবার, ১০ জুন, ২০২৬

রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা তৃনমূল সাংসদ সুস্মিতা দেবের, তৃণমূলের সমস্ত পদ থেকেই অব্যহতি

 



বিবিপি নিউজ: রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন তৃনমূল সাংসদ সুস্মিতা দেব। ফলে। রাজ্য সভায় জোড়া ফুলের সংখ্যা কমে দাঁড়াল ১১। রাজ্যসভার পদ নয়, তৃণমূলের সমস্ত পদ থেকেই ইস্তফা দিয়েছেন সুস্মিতা।


সোমবার সুখেন্দুশেখরের ইস্তফার পরে জানিয়েছিলেন, এখানেই শেষ নয়, আরও কয়েকজন তৃণমূল সাংসদ ইস্তফা দিতে পারেন। এর পরেই বুধে রাজ্যসভা থেকে সুস্মিতার পদত্যাগের খবর সামনে এল। এতে রাজ্যসভায় তৃণমূলের রক্তক্ষরণ আরও বাড়ল। সুস্মিতা দেব কংগ্রেসের প্রয়াত নেতা সন্তোষ মোহন দেবের মেয়ে। অসমের শিলচর থেকে কংগ্রেসের প্রতীকে লোকসভা সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০১৯ সালের নির্বাচনে পরাজয়ের পরে তিনি দল ত্যাগ করেন এবং ২০২১ সালে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এর পরেই তিনি দ্রুত দলের শীর্ষ নেতৃত্বের অংশ হয়ে ওঠেন। তৃণমূলের জাতীয় মুখপাত্রও হন তিনি এবং পরে তৃণমূলের রাজ্যসভার সাংসদ হন সুস্মিতা। অসমের রাজনীতিতে পরিচিত মুখ সুস্মিতাকে দলে আনার পিছনে জোড়াফুল শিবিরের মূল লক্ষ্য ছিল উত্তর-পূর্ব ভারতে দলের বিস্তার। তাই ত্রিপুরা ও অসমে দলের সংগঠন বাড়ানোর দায়িত্ব তাঁকেই দেওয়া হয়েছিল। যদিও রাজনৈতিকভাবে এই দুই রাজ্যে তৃণমূলের তেমন কোনও অস্তিত্বই তৈরি হয়নি। 

Pages