অযোধ্যা রাম মন্দিরের প্রণামী চুরি: মোজা ও জামার মধ্যে টাকা লুকিয়ে সরানোর ফুটেজ পুলিশের হাতে, উদ্ধার ৮০ লাখ টাকা - BBP NEWS

Breaking

শনিবার, ৪ জুলাই, ২০২৬

অযোধ্যা রাম মন্দিরের প্রণামী চুরি: মোজা ও জামার মধ্যে টাকা লুকিয়ে সরানোর ফুটেজ পুলিশের হাতে, উদ্ধার ৮০ লাখ টাকা

 




বিবিপি নিউজ: বৃহস্পতিবার  অযোধ্যার রাম জন্মভূমি থানায় ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায়, সদস্য অনিল মিশ্র এবং আধিকারিক গোপাল রাওয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করার দাবি জানালেন ফৈজাবাদ আদালতের বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা।


 অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের দেওয়া দানের টাকা চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল। মন্দিরের সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখে ইতিমধ্যেই আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে অন্তত পাঁচজনকে টাকা গোনার সময় প্রণামীর বান্ডিল লুকিয়ে জামা ও মোজার ভেতর ঢোকাতে দেখা গেছে। চাঞ্চল্যকর বিষয় হলো, ধৃতদের মধ্যে ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায়ের প্রাক্তন গাড়িচালকও রয়েছেন।



পুলিশ সূত্রে আরও জানা গেছে, রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের অভিযোগের ভিত্তিতে গত ২৫ জুন একটি এফআইআর (FIR) দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ পিলগ্রিম ফেসিলিটি সেন্টারের ৪৫ দিনের সিসিটিভি ফুটেজ পুঙ্খানুপুঙ্খভাবে স্ক্যান করে। সেখানেই দেখা যায়, টাকা গোনার দায়িত্বে থাকা কর্মীরা অত্যন্ত চতুরতার সাথে নোটের বান্ডিল সরিয়ে নিজেদের পোশাক ও মোজার মধ্যে লুকিয়ে ফেলছে। এই ঘটনার জেরে পুলিশ এখনও পর্যন্ত প্রায় ৮০ লক্ষ টাকা উদ্ধার করেছে।


Pages