Bank of India উদ্যোগে কিষাণ মহা অভিযান - BBP NEWS

Breaking

রবিবার, ১৯ জুলাই, ২০২৬

Bank of India উদ্যোগে কিষাণ মহা অভিযান



বিবিপি নিউজ: শনিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার দক্ষিণ বারাশতে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার উদ্যোগে অনুষ্ঠিত হল কিষাণ মহা অভিযান। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার প্রভাত কুমার সিনহা, জোনাল ম্যানেজার মনীশ কুমার ফুলরে। এছাড়াও, এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন AFD Incharge তন্ময় সরদার, SKVK সারবেরিয়া ইনচার্জ রাজা বারুই, FI Head রাকেশ সরদার, Marketing Head সৌরভ কুমার, এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন শাখার শাখা ব্যবস্থাপকবৃন্দ।



এদিনের কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল কৃষকদের সমন্বিত কৃষি তথা  (Integrated Farming) গ্রহণে উৎসাহিত করা এবং কৃষি ও কৃষিভিত্তিক উন্নয়নের জন্য ব্যাংক অফ ইন্ডিয়ার বিভিন্ন কৃষি ঋণ প্রকল্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। পাশাপাশি, সরকারি ভর্তুকি সংক্রান্ত বিভিন্ন প্রকল্প সম্পর্কে কৃষকদের অবহিত করা হয় এবং স্বনির্ভর গোষ্ঠী (SHG)-এর সদস্যদের কৃষি ও কৃষি-সহায়ক কার্যক্রম সম্প্রসারণে উৎসাহ প্রদান করা হয়।



এছাড়াও গ্রামীণ এলাকায় আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা (PMSBY), প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা (PMJJBY) এবং অটল পেনশন যোজনা (APY) সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এবং সাধারণ মানুষকে এই সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির সুবিধা গ্রহণের আহ্বান জানানো হয়। এছাড়াও, কোর এগ্রিকালচার খাতে ঋণ সম্প্রসারণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয় এবং যোগ্য কৃষকদের অধিক সংখ্যায় কিষান ক্রেডিট কার্ড (KCC) ঋণের সুবিধা গ্রহণে উদ্বুদ্ধ করা হয়, যাতে তারা সহজে প্রাতিষ্ঠানিক ঋণ পেয়ে কৃষি উৎপাদন ও আয় বৃদ্ধি করতে পারেন। কৃষক, স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা এই অনুষ্ঠানে অংশগ্রহন করেন। 




গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ও কৃষকদের ক্ষমতায়নে ব্যাংক অফ ইন্ডিয়ার অঙ্গীকার আরও একবার সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়। পরিবেশের কথা মাথায় রেখে পরিবেশ সংরক্ষণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে বৃক্ষরোপণ কর্মসূচির  মাধ্যমে  পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সমাজে পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়। ব্যাঙ্কের কর্মকর্তারা জানান এই কর্মসূচি কৃষকদের আর্থিক স্বনির্ভরতা, কৃষি উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি এবং পরিবেশ সংরক্ষণের প্রতি ব্যাংক অফ ইন্ডিয়ার সামাজিক দায়বদ্ধতা ও অঙ্গীকারকে আরও সুদৃঢ়ভাবে তুলে ধরবে।

Pages