ইরানের বান্দার-ই-খামির সেতু লক্ষ্য করে মার্কিন হামলা, নিহত ৭ - BBP NEWS

Breaking

শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

ইরানের বান্দার-ই-খামির সেতু লক্ষ্য করে মার্কিন হামলা, নিহত ৭



বিবিপি নিউজ: দক্ষিণ ইরানে নতুন করে আমেরিকার বিমান হামলায় অন্তত সাতজন নিহত এবং আরও ১৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে সেতু ও আবাসিক এলাকায় এসব হামলা চালানো হয় বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স জানায়, হরমোজগান প্রদেশের বান্দার-ই-খামির সেতুতে মার্কিন হামলায় নিহতের সংখ্যা বেড়ে সাতজনে পৌঁছেছে। এ হামলায় আরও নয়জন আহত হয়েছেন। আহতদের জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে।


এছাড়া বন্দরনগরী বান্দার আব্বাসের ‘আল্লাহু আকবার’ নামে একটি আবাসিক এলাকায় চালানো পৃথক হামলায় সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি। একই হামলায় শহরের একটি টেলিযোগাযোগ টাওয়ারও লক্ষ্যবস্তু করা হয়েছে। আইআরআইবি আরও জানায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের হামিদিয়েহ এলাকার কাছে টানা ছয়টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পাশাপাশি দক্ষিণ-পূর্বাঞ্চলের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের ইরানশাহর বিমানবন্দরের কাছেও তিনটি বিস্ফোরণ ঘটে। অন্তত একটি মার্কিন ক্ষেপণাস্ত্র বিমানবন্দরে আঘাত হেনেছে বলে দাবি করা হয়েছে।


| ইরান | আমেরিকার | বিমান হামলা | চলমান যুদ্ধ | বিষ্ফোরণ | মার্কিন হামলা |

Pages