১৫ জুলাই প্রকাশিত হতে চলেছে অনিশ কাঞ্জিলালের নতুন বই "আমি নারী ও অন্যান্য প্রসঙ্গ' - BBP NEWS

Breaking

সোমবার, ১৩ জুলাই, ২০২৬

১৫ জুলাই প্রকাশিত হতে চলেছে অনিশ কাঞ্জিলালের নতুন বই "আমি নারী ও অন্যান্য প্রসঙ্গ'

 


বিবিপি নিউজ:  আগামী ১৫ জুলাই বুধবার কলকাতা প্রেসক্লাবে প্রকাশিত হতে চলেছে লেখক অনিশ কাঞ্জিলাল রচিত নতুন বই 'আমি নারী অন্যান্য প্রসঙ্গ'। বই প্রকাশ অনুষ্ঠান উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবে বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা গৌতম ঘোষ। বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন বিশিষ্ট কবি সত্যজিৎ বিশ্বাস। পাঠক, লেখক, সংবাদমাধ্যমের প্রতিনিধি এবং বিশিষ্ট অতিথিদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানটি এক স্মরণীয় সাহিত্যিক সন্ধ্যায় পরিণত হবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানের আউটডোর পার্টনার কারুকৃতি এবং ইভেন্ট ব্যবস্থাপনায় থাকবে ইভেন্ট ক্রাফট।

Pages