গোবরডাঙা হিন্দু কলেজের শিক্ষকের মাথায় জুতো দিয়ে ঝাঁটাপেটা ছাত্রীদের! চললো ডিম থেরাপি - BBP NEWS

Breaking

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

গোবরডাঙা হিন্দু কলেজের শিক্ষকের মাথায় জুতো দিয়ে ঝাঁটাপেটা ছাত্রীদের! চললো ডিম থেরাপি

 


বিবিপি নিউজ: কলেজের অতিথি শিক্ষকের মাথায় জুতো দিয়ে ঝাঁটা দিয়ে মারতে মারতে রাস্তায় হাঁটালেন ছাত্রীরা। একের পর এক কাঁচা ডিম ছোড়া হল শিক্ষককে। অভিযোগ, ছাত্রীদের সঙ্গে দিনের পর দিন অভব্য এবং অশালীন ব্যবহার করেছেন তিনি। শুক্রবার উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙা হিন্দু কলেজ চত্বরে এমনটাই  দেখা গিয়েছে। ছাত্রীদের অভিযোগ, ওই শিক্ষকের কথামতো চললে পরীক্ষায় অতিরিক্ত নম্বর পাওয়া যায়। তাঁকে ‘তুষ্ট’ রেখে পরীক্ষার আগে প্রশ্নপত্র হাতে পেয়েছেন কয়েক জন। আবার অন্যায় সমস্ত দাবি না-মানলে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার ভয় দেখাতেন ওই অতিথি শিক্ষক। বেশ কয়েক জন ছাত্রীর উপর যৌন নির্যাতন চালিয়েছেন তিনি।


জানা গেছে, ওই অতিথি শিক্ষক কলেজ ভূগোল পড়ান  বেশ কিছুদিন ধরে।  সম্প্রতি তাঁর বিরুদ্ধে এক ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ করেন। ওই নিয়ে শোরগোল শুরু হয় আজ, এরপরেই শুরু হয় বিক্ষোভ এবং প্রতিবাদ। অতিথি শিক্ষকের মাথায় জুতো দিয়ে কলেজের বাইরের রাস্তায় হাঁটতে বাধ্য করেন শিক্ষার্থীরা। ওই শিক্ষক যখন ওই ভাবে হাঁটছেন, তাঁকে ডিম ছুড়তে থাকেন ছাত্র-ছাত্রীরা। পড়ুয়াদের অভিযোগ, কখনও কলেজে ক্লাস নেওয়ার সময়, কখনও টিউশন পড়ানোর নাম করে বাড়িতে ডেকে নিয়ে ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণ করেন ওই অতিথি শিক্ষক। শুক্রবার বেশ কয়েক জন ছাত্রী দাবি করেন, নানা ছুতোয় তাঁদের অশালীন ভাবে স্পর্শ করতেন শিক্ষক। অনেককে সরাসরি কুপ্রস্তাব দিয়েছেন। শুক্রবার ওই নিয়ে পড়ুয়ারা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানান। অভিযুক্ত শিক্ষক কলেজে ঢুকতেই তাঁর গলায় জুতোর মালা পরিয়ে দেওয়া হয়। মুখে কাদা মাখানো হয়। এমনকি, ঝাঁটাপেটাও করা হয়েছে বলে খবর। অভিযুক্ত শিক্ষককে বিক্ষোভকারী পড়ুয়াদের হাত থেকে উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশ। তাঁকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য বলে স্বীকারও করে নিয়েছেন তিনি এবং প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন।

Pages