বিবিপি নিউজ,কলকাতা: দিল্লিতে নিট ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের পাশে দাঁড়াতে চলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে সরাসরি সামিল হওয়ার কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আগামী সোমবার যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির ধর্নায় যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই সিজেপির পাশে থাকার বার্তা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। জানিয়েছিলেন, প্রয়োজন হলে দিল্লিতে গিয়ে আন্দোলনে যোগ দেবেন। সেই মতোই তিনি দিল্লি যাচ্ছেন। রাজ্যে ক্ষমতা হারানোর পর প্রথম কোনও জাতীয় স্তরের ইস্যুতে আন্দোলনে সামিল হবেন।
