বিবিপি নিউজ: ফের হাতছাড়া মমতার। হুড়মুড়িয়ে ভাঙছে কালিঘাট শিবিরের সংগঠন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে বিরোধী শিবিরের নাম লেখালেন কামারহাটির বিধায়ক তথা বর্ষীয়ান রাজনীতিবিদ মদন মিত্র। বুধবার ভবানীপুরের বাড়ি থেকে নিজে গাড়ি চালিয়ে বিধানসভায় এসে পৌঁছান তিনি। সেখানে ঢুকেই সরাসরি ‘কালীঘাট তৃণমূল’ (মমতা পন্থী)-এর সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন।
বিধানসভায় পৌঁছেই মদন মিত্র সোজা চলে যান বিরোধী শিবিরের অন্যতম প্রধান নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে। সেখানে ঋতব্রত এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহা সহ অন্যান্য বিরোধী বিধায়কদের উপস্থিতিতেই তিনি তাঁর এই চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। উল্লেখ্য, গতকাল রাতেই সন্দীপন সাহার বাড়িতে গিয়ে গোপন বৈঠক করেছিলেন মদন। ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, জাভেদ খান থেকে চন্দ্রিমা ভট্টাচার্য, মমতার একের পর এক বিশ্বস্ত সৈনিক যখন দল ছেড়ে ঋতব্রত শিবিরে নাম লিখিয়েছেন, তখনও নেত্রীর পাশেই অটল ছিলেন মদন মিত্র। কিন্তু শেষরক্ষা আর হলো না।
