বিবিপি নিউজ: ভরসন্ধ্যায় বীরভূমের বোলপুরের ত্রিশুলাপট্টি এলাকায় এক বিজেপি নেতাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে মাথায় গুলি করে খুন করল দুষ্কৃতীরা। নিহতের নাম চন্দন ভল্লা। যিনি বোলপুরের ১১ নম্বর ওয়ার্ডের বিজেপির বুথ সভাপতি ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মুখ ঢাকা দুই দুষ্কৃতী বাইকে এসে হামলা চালিয়ে চম্পট দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরিবারের দাবি, সন্ধ্যায় ফোনে ডেকে নিয়ে গিয়ে রাজনৈতিক শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত ও তল্লাশি শুরু করেছে।
