পুলিশের হাতে আটক মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী - BBP NEWS

Breaking

রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

পুলিশের হাতে আটক মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী




বিবিপি নিউজ: দিল্লির যন্তর মন্তরে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে ‘ককরোচ জনতা পার্টির’ (CJP) সমর্থন করে মুম্বাইয়ের ঐতিহাসিক আগস্ট ক্রান্তি ময়দানে একটি "চলে যাও!" বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল। সেই বিক্ষোভে যোগ দিতে যাওয়ার পথেই তাঁকে আটক করা হয়। বান্দ্রার লিংকিং রোড / ন্যাশনাল কলেজ ইন্টারসেকশন এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক করার পর তাঁকে মুম্বাইয়ের ডিএন নগর (DN Nagar) থানায় নিয়ে যাওয়া হয়।


পুলিশ জানিয়েছে ,কোনো পূর্বানুমতি না থাকা এবং বোম্বাই হাইকোর্টের নির্দেশ অনুযায়ী শুধুমাত্র আজাদ ময়দানে বিক্ষোভ প্রদর্শনের নিয়ম থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়। এই বিষয়ে তুষার গান্ধীর সামাজিক মাধ্যম এক্স (X)-এ জানান যে স্বাধীন ভারতে এই প্রথম এমন ঘটনা ঘটল। তবে তাঁর আটকের পরেও আগস্ট ক্রান্তি ময়দানের কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। এই প্রতিবাদ ও আটককে কেন্দ্র করে মুম্বাই ও দিল্লিতে চার শতাধিক বিক্ষোভকারীকে পুলিশ আটক করে।

Pages