রাজনীতি ছেড়ে দিলাম’, কেঁদে ফেললেন হুমায়ুন! শুভেন্দু মুখ্যমন্ত্রী থাকা পর্যন্ত বিধানসভাতেই যাবেন না - BBP NEWS

Breaking

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

রাজনীতি ছেড়ে দিলাম’, কেঁদে ফেললেন হুমায়ুন! শুভেন্দু মুখ্যমন্ত্রী থাকা পর্যন্ত বিধানসভাতেই যাবেন না



বিবিপি নিউজ: রেজিনগর উপনির্বাচনের ফলপ্রকাশের আগেই পরাজয় মেনে নিয়ে রাজনীতি ত্যাগের ঘোষণা দিলেন নওদার বিধায়ক তথা আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর। রেজিনগরে নির্বাচনের নামে 'প্রহসন' ও বিজেপি দ্বারা 'ভোটলুট'-এর অভিযোগ তুলে তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। আবেগপ্লুত হুমায়ুন জানান, শুভেন্দু অধিকারী যত দিন মুখ্যমন্ত্রী থাকবেন, তত দিন তিনি বিধানসভার চৌকাঠ মাড়াবেন না।


মঙ্গলবার রেজিনগরে ভোট চলাকালীন ভোটারদের উস্কানি দেওয়া ও পুলিশের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে গ্রেফতার হন হুমায়ুন। প্রায় ১২ ঘণ্টা আটক থাকার পর সন্ধ্যায় তিনি ছাড়া পান। ওই আসনে তাঁর দলীয় প্রার্থী তথা পুত্র গোলাম নবি আজ়াদও বিজেপির বিরুদ্ধে ভোটচুরির অভিযোগ তোলেন। বুধবার সকালে বাকরুদ্ধ হুমায়ুন কেঁদে ফেলে বলেন, রেজিনগরে শুভেন্দু অধিকারীর দল জয়ী হলেও তা প্রকৃত জনমত নয়; পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করে ভোট চুরি করা হয়েছে। রাষ্ট্রীয় ব্যবস্থার বিরুদ্ধে এই লড়াইয়ে ব্যর্থতার জন্য নওদাবাসীর কাছে ক্ষমা চেয়ে তিনি স্বেচ্ছাবসরের সিদ্ধান্ত জানান। গণতন্ত্রের প্রতি ঘৃণা প্রকাশ করে পুলিশমন্ত্রীর তীব্র সমালোচনা করলেও, নওদার সাধারণ মানুষের স্বার্থে স্থানীয় সমস্ত প্রশাসনিক পরিষেবা সচল রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। পাশাপাশি জানিয়েছেন, রাজনীতি ছাড়লেও মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের প্রতিশ্রুতি তিনি রক্ষা করবেন।

Pages