ফের সফলতা! ভারতীয় প্রযুক্তিতে শব্দের থেকে পাঁচগুণ গতি সম্পন্ন বিমান উড়ানের সফল পরীক্ষায় - BBP NEWS

Breaking

শুক্রবার, ১৪ জুন, ২০১৯

ফের সফলতা! ভারতীয় প্রযুক্তিতে শব্দের থেকে পাঁচগুণ গতি সম্পন্ন বিমান উড়ানের সফল পরীক্ষায়


বিবিপি নিউজ: বুধবার দেশে তৈরি শব্দের থেকে পাঁচগুণ গতি সম্পন্ন বিমান উড়ানের সফল পরীক্ষা সাফল্যের সঙ্গে সারল ভারত।

এদিন ওড়িশার ডক্টর আব্দুল কালাম আইল্যান্ডের চার নম্বর লঞ্চ কমপ্লেক্স থেকে সকাল ১১টা ২৫ নাগাদ হাইপারসনিক টেকনলজি ডেমনস্ট্রেটর ভেহিকেলের (এইচএসটিডিভি) পরীক্ষা করা হয়।

এইচএসটিডিভি আসলে একটি যান যাতে করে মানবহীন স্ক্র্যামজেট ডেমনস্ট্রেশন সুপারসনিক বিমানকে শব্দের থেকে পাঁচগুণ গতিতে ওড়ানো যায়। ডিআরডিও সূত্রে জানানো হয়েছে, মাত্র ২০ সেকেন্ডে এইচএসটিডিভি সাড়ে ৩২ কিলোমিটার উচ্চতায় অবস্থান করতে পারে। ভবিষ্যতে এই বিমানে ভর করে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র হামলা করা যাবে। শুধু তাই নয়, এর বেশ কিছু অসামরিক ব্যবহারও রয়েছে।
কম খরচে উপগ্রহ উৎক্ষেপণের কাজেও ব্যবহার করা যাবেএইচএসটিভি। বুধবারের এইচএসটিভির পরীক্ষাকে সফল বলে দাবি করা হয়েছে। এক সূত্র জানিয়েছে, রেডারের মাধ্যমে পাওয়া ডেটা বিশ্লেষণ করে সাফল্যের প্রমাণ মিলেছে।

Pages