চলতি মাসেই নিট-এর সর্বভারতীয় ১৫ শতাংশ কোটায় কাউন্সেলিং শুরু - BBP NEWS

Breaking

রবিবার, ১৬ জুন, ২০১৯

চলতি মাসেই নিট-এর সর্বভারতীয় ১৫ শতাংশ কোটায় কাউন্সেলিং শুরু


বিবিপি নিউজ: একদিকে এনআরএস কাণ্ডের পর রাজ্যের চিকিৎসা ব্যবস্থা তলানিতে ঠেকেছে। বিগত কয়েক দিনে বিনা চিকিৎসায়  রাজ্যের বিভিন্ন প্রান্তে বেড়েছে মৃত্যুর হার।

সর্বভারতীয় এমবিবিএসের ১৫ শতাংশ সর্বভারতীয় কোটার আসনে কাউন্সেলিংয়ের দিনক্ষণ ঘোষণা হল। আগামী ১৯ জুন থেকে প্রথম রাউন্ড কাউন্সেলিংয়ের রেজিস্ট্রেশন এবং প্রসেসিং ফি জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। চলবে ২৪ জুন পর্যন্ত। ২৫ জুন দুপুর ২টো পর্যন্ত প্রসেসিং ফি দেওয়া যাবে।

ওই দিনই চয়েস ফিলিং করতে হবে। সিট অ্যালটমেন্ট হবে ২৬ জুন। মেডিক্যাল প্রবেশিকা নিট-এর র্যা ঙ্কের ভিত্তিতে অনলাইন কাউন্সেলিংয়ের ফল ঘোষণা হবে ২৭ জুন। ২৮ জুন থেকে ৩ জুলাইয়ের মধ্যে ছাত্রছাত্রীদের সংশ্লিষ্ট সেন্টারে গিয়ে রিপোর্ট করতে হবে।

Pages