বিবিপি নিউজ: মোদী মমতার সম্পর্ক যে দিনের পর দিন তিক্ততায় পরিবর্তন হয়েছে তা ফের একবার প্রমাণ হল। এমনিতেই রাজ্যে বিজেপি তৃণমূলের খন্ড যুদ্ধে দল বাঁচাতে মরিয়া তৃনমূল শিবির। এরই মধ্য নীত আয়োগের বৈঠকে থাকবেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আগামীকাল সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও নীতি আয়োগে’র আয়োজনে গভর্নিং কাউন্সিলের ওই বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকছেন না। চিঠি লিখে আগেই তিনি খোদ প্রধানমন্ত্রীকে জানিয়ে দিয়েছেন মমতা।
দ্বিতীয়বার কেন্দ্রের কুর্সিতে বসে নরেন্দ্র মোদির স্লোগান হল, সব কা সাথ, সব কা বিকাশ, সব কা বিশ্বাস। তারই লক্ষ্যে আগামীকালের বৈঠকে গোটা দেশের উন্নয়ন এবং সমস্যা মেটানোর বিষয়ে আলোচনা হবে। মূলত পাঁচটি বিষয়কে বৈঠকের এজেন্ডায় রাখা হয়েছে। যেখানে খরা পরিস্থিতির মোকাবিলা, মাওবাদী সমস্যা মেটানোর পাশাপাশি নিরাপত্তা নিয়ে বিশেষভাবে আলোচনা হবে।
এছাড়া বর্ষার জল সংরক্ষণ, পিছিয়ে পড়া জেলার উন্নয়নের খতিয়ান, কৃষিজাত পণ্য সংক্রান্ত এপিএমসি আইন নিয়ে রাজ্যগুলির মতামত নেওয়া হবে। প্রধানমন্ত্রী ছাড়াও নীতিন গাদকারি,অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উপস্থিত থাকবেন।
