তৃনমূল-বিজেপি সংঘর্ষের ফলে উত্তপ্ত দুর্গাপুরের মুচিপাড়া, যখম একাধিক কর্মী - BBP NEWS

Breaking

শুক্রবার, ১৪ জুন, ২০১৯

তৃনমূল-বিজেপি সংঘর্ষের ফলে উত্তপ্ত দুর্গাপুরের মুচিপাড়া, যখম একাধিক কর্মী

বিবিপি নিউজ,সনাতন গরাই,দুর্গাপুর: বৃহস্পতিবার রাতে দলীয় পতাকা লাগানকে কেন্দ্র করে রণক্ষেত্র দুর্গাপুরের মুচিপাড়ার ২৮নং ওয়ার্ড। তৃনমুল বিজেপির সংঘর্ষের ফলে জখম একাধিক।ঘটনার সূত্র ধরে জানা গেছে, গতকাল বিজেপির পতাকা খোলার চেষ্টা করেন তৃনমুল কর্মীরা,পরে বিজেপি কর্মীরা  বাধা দিতে গেলে শুরু হয় রণক্ষেত্র।দুই দলের একাধিক কর্মী জখম হয়।তারা এখন দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি।

পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় আসানসোল দুর্গাপুরের পুলিশবাহিনী। ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর অঙ্কিতা চৌধুরী জানান আমি গোটা এলাকা শান্তিপূর্ণ রাখার চেষ্টা করি।কে কি দল করে সেটা না দেখে আমি ছেলেদের চিকিৎসা করবার কথা জানাই।এই ঘটনা কি কারণে ঘটেছে সেটা পুলিশকে খতিয়ে দেখছে।কাউন্সিলর জানান এটা পুরোপুরি দুঃখজনক ঘটনা।তিনি জানান সব ছেলেগুলো আমার ওয়ার্ড এর বাসিন্দা,আমি গিয়েছিলাম হাসপাতাল এখন সবাই ভালো আছে।তারা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।পরবর্তীকালে এইধরণের ঘটনা যাতে না ঘটে সেইদিকে নজর রাখবেন বলে জানান।এখনো পযন্ত কেউ গ্রেফতার হয়নি বলে জানান।

Pages