আজ পালিত হচ্ছে বিশ্ব রক্ত দাতা দিবস - BBP NEWS

Breaking

শুক্রবার, ১৪ জুন, ২০১৯

আজ পালিত হচ্ছে বিশ্ব রক্ত দাতা দিবস


বিবিপি নিউজ,রাজকুমার দাস,কলকাতা:  আজকের দিনটা সকলকে মনে করিয়ে দিতে ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশন (হু)বিগত বেশ কয়েক বছর ধরে(২০০৪সাল থেকে) বিশ্ব রক্তদাতা দিবস পালন করে আসছে।

মানুষের মনে রক্ত দান করার প্রবণতা যেন আরও বিস্তার লাভ করতে পারে সেই উদ্যোগে।পাশাপাশি ১৪ই জুন কার্ল ল্যান্ডসেইনার এর জন্মদিন পালন কে সামনে রেখে এই দিনটাকে ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে হিসাবে চিহ্নিত করা হয়েছে।মুমূর্ষ রোগী হোক কিংবা এক্সিডেনটাল কোনো রোগী সবার জন্য যেন রক্ত দিয়ে জীবন বাঁচিয়ে তোলা যায় সেই প্রচেষ্টা এবং এই দিনটি পালনের মধ্যে মানুষের মনে জাগ্রত করা রক্তদানের মতো মহৎ কাজে সামিল হওয়ার জন্য আজকের এই দিন বেশ গুরুত্ব পূর্ণ।

রক্তদান করলে কোনো অসুবিধা হয় না।তারই এক জাগ্রত রূপকে বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিতে আজকের দিনে অনবদ্য ভূমিকা পালন করে আসছে।আজ বাংলা তথা ভারতের নানা স্থানে চলছে রক্তদান করার হিড়িক।এই মহৎ দান মানুষের উপকারে লাগবে তা বলাই বাহুল্য।ধর্ম জাত পাতের উর্ধে আমাদের একে অপরের সাথে হাত ধরে এগিয়ে চলার শপথ ও নিতে হবে;যেন আগামীতে সকলের কাছে এই বার্তা দ্রুত পৌঁছাতে পারে।

Pages