"উনিশে কোমর ভেঙেছি,একুশে গলা ঘাড় ভাঙবো" দীলিপ ঘোষের হুঁশিয়ার - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৯

"উনিশে কোমর ভেঙেছি,একুশে গলা ঘাড় ভাঙবো" দীলিপ ঘোষের হুঁশিয়ার

নিজস্ব  সংবাদদাতা: কয়েকদিন আগেই চিদম্বরম মামলা নিয়ে রাজ্যের তৃণমূল সরকারকে বিঁধে ছিলেন। আবারও ফের একহাত নিলেন দীলিপ ঘোষ। এদিন খেজুরির সভা থেকে রাজ্যের শাসক দলকে  বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আবারো আক্রমণ শানালেন।

 সোমবার খেজুরির সভা থেকে দিলীপ ঘোষ তৃণমূলের উদ্দেশে বলেন, "ওরা বিষাক্ত সাপের মতো ফোঁস ফোঁস করত, সেই তৃণমূল কংগ্রেসের কোমরটা আমরা ভেঙ্গে দিয়েছি। ২০১৯-এ ওদের কোমর ভেঙেছি, ২০২১-এ ওদের ঘাড় ভেঙে দেব আগামী বিধানসভা নির্বাচনে। এটা বুঝতে পেরে তারা পালিয়েছে খেজুরি ছেড়ে।" সেই সঙ্গে দিলীপবাবু আরও বলেন, "খেজুরিতে এরা সব কাটমানির টাকা হজম করেছে, তাই খেজুরির লোক প্রথমে বেরিয়ে এসে প্রতিবাদ করেছে। আর খেজুরিতে বিজেপির ওপর যাঁরা অত্যাচার করেছিল, তাদেরকে খেজুরিতেই থাকতে হবে।"

এদিকে সোমবার বিজেপির কোলাঘাটের সভা থেকে তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, "২৮,০০০ কেস দিয়েছে আমাদের কর্মী সমর্থকদের। আমার নামে ৩০৭ টা কেস দিয়েছে- খুনের মামলা! আমি যদি খুন করা শুরু করি তো তোর বংশ লোপাট হয়ে যাবে। খুন করিনি তাতেই ১৮ টা সিট। অনেক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, জেল খাটানো হচ্ছে কর্মীদের। আমরা এত সহজে ভুলি না, যদি ভুলে যেতাম তাহলে চিদাম্বরম জেলে যেত না। জেনে রাখুন, আজ হোক বা কাল সরকার পরিবর্তন হবে।"

Pages