বিপাকে যোগী সরকার, নোটিশ মানবাধিকার কমিশনের - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৯

বিপাকে যোগী সরকার, নোটিশ মানবাধিকার কমিশনের

বিবিপি নিউজ নেটওয়ার্ক: এবার বিপাকে বিজেপির রবিনহুড তথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার। জানা গিয়েছে মিড ডে মিলে নুন-রুটি খাওয়ানোর জের। বিজেপি সরকারকে নোটিস পাঠাল জাতীয় মানবাধিকার কমিশন।মিড-ডে মিলের বিষয়টি নিয়ে যোগী সরকারকে চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলেছে তারা। রাজ্যের মুখ্যসচিবকে এই নোটিস পাঠিয়েছে কমিশন।

প্রসঙ্গত গত বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, উত্তর প্রদেশের মির্জাপুরের এক সরকারি প্রাইমারি স্কুলে নুন-রুটি খাচ্ছে শিশুপড়ুয়ারা। যার জেরে দেশজুড়ে শোরগোল পড়ে যায়। সেই ভিডিওতে আরও দেখা গিয়েছে, জামালপুর ব্লকের সিয়ুর প্রাইমারি স্কুলে এক মহিলা পড়ুয়াদের পাতে রুটি দিচ্ছেন। আর তার পিছনে আরেক মহিলা নুন দিয়ে যাচ্ছেন। বিষয়টি জানাজানি হতেই তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলে নামে রাজ্য সরকার। সাসপেন্ড করা হয় স্কুলের দুই শিক্ষককে। তারপরে ওই ইস্যুতে এবার যোগী প্রশাসনকে নোটিস ধরাল মানবাধিকার কমিশন। তবে মিড-ডে-মিল নিয়ে সোচ্চার হয়েছেন বাংলার তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Pages