তৃনমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বাড়িতে হামলা! আক্রান্ত সহ সভাপতি - BBP NEWS

Breaking

সোমবার, ২৬ আগস্ট, ২০১৯

তৃনমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বাড়িতে হামলা! আক্রান্ত সহ সভাপতি



অরিন্দম হরি,হাসনাবাদ: তৃণমূলের সহ-সভাপতি আক্রান্ত, গ্রেপ্তার এক, বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার অন্তর্গত মুরারিশা গ্রামের ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল রবিবার রাত বারোটা নাগাদ এক যুবক হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি এসকান্দর গাজীর বাড়িতে হামলা করে। বাড়ির গেটে লাথি মারে। পরিবারের মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে।এমনকি বাড়ির থেকে বেরিয়ে আসতে বলে। সেই সময় এসকেন্দার গাজী তৃণমূলের মিটিং করতে হাসনাবাদ এ গিয়েছিল।

এরপর বাড়ি থেকে টেলিফোনে খবর পেয়ে বাড়ি ফিরে আসেন তার পর সহ-সভাপতিকে পেয়ে  ধস্তাধস্তি শুরু হয়ে যায় এমনকি মোটরসাইকেল ভাঙচুর করে, এলাকার লোকরা বেরিয়ে এলে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত।

এরপর সহ-সভাপতির সহ কর্মী তাড়া করেলে অভিযুক্ত যুবক পাশের বাড়িতে একটি জায়গায় আশ্রয় নেয়, এবং সেই বাড়ির একজন কে মারার চেষ্টা করে। সেখান থেকে বেরিয়ে আবার এসকেন্দার গাজীর বাড়িতে এসে হামলা চালায়।

পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত ওই যুবকের নাম  বাপি মন্ডল, বাড়ি সদরপুর। হাসনাবাদ থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে ওই যুবককে আটক করে এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। কিছু সময় পর পুলিশ তাকে ধরে ফেলে তারপর তাকে গ্রেপ্তার করে ।ধৃত যুবককে আজ সোমবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।

Pages