নিজস্ব সংবাদদাতা,বসিরহাট: উত্তর ২৪ পরগনার বসিরহাটের কচুয়ায় লোকনাথ মন্দিরে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ঘিরে উঠল 'জয় শ্রী রাম' স্লোগান। এদিন মন্দির কমিটির সঙ্গে বৈঠক করে বেরিয়ে আসার পথেই বিক্ষোভের মুখে পড়েন মন্ত্রী।
এদিন মন্ত্রীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে পুণ্যার্থী থেকে স্থানীয়রা। সেইসময় ওই ভিড়ের মধ্যে থেকেই জ্যোতিপ্রিয় মল্লিককে উদ্দেশ করে 'জয় শ্রী রাম' স্লোগান ওঠে। কোনওরকমে বিক্ষোভ এড়িয়ে গাড়িতে উঠে যান খাদ্যমন্ত্রী।
প্রসঙ্গত, আজ জন্মাষ্টমী উপলক্ষে লোকনাথের মাথায় জল ঢালতে এবছর বসিরহাটের কচুয়ায় রেকর্ড ভিড় হয়। সঙ্গে ছিল তুমুল বৃষ্টি। একদিকে রেকড ভিড়, অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ। ভিড়ের চাপে রাত ৩টে নাগাদ ধসে পড়ে মন্দিরের পাশের পাঁচিল।
প্রবল ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু পাঁচ জন পুণ্যার্থী । আহত হন কমপক্ষে ২০ জন। আহতদের ন্যাশনাল মেডিক্যাল ও এসএসকেএম-এ নিয়ে আসা হয়।
ঘটনার কথা শুনেই হাসপাতালে আহতদের দেখতে পৌছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে দাঁড়িয়েই মৃতদের পরিবার পিছু ৫ লাখ টাকা ও আহতদের পরিবারকে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। অন্যদিকে দুর্ঘটনার খবর পেয়েই কচুয়ায় যান জ্যোতিপ্রিয় মল্লিক। আর মন্দিরের কমিটির সঙ্গে বৈঠকে সেরে ফেরার পথে বিক্ষোভের মুখোমুখি হন মন্ত্রী, কোনরকম ভাবে তিনি গাড়িতে উঠে পড়েন।