আজ রাতে শিয়ালদহ-বনগাঁ,মেন লাইনে বাতিল ট্রেন,দেখে নিন! - BBP NEWS

Breaking

শনিবার, ২৪ আগস্ট, ২০১৯

আজ রাতে শিয়ালদহ-বনগাঁ,মেন লাইনে বাতিল ট্রেন,দেখে নিন!

বিবিপি নিউজ,কলকাতা: আজ শনিবার রাতে বাতিল একটি করে আপ বনগাঁ লোকাল, রানাঘাট লোকাল এবং নৈহাটি লোকাল। এছাড়াও, একটি গেদে-শিয়ালদহ লোকালকে কল্যাণী স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হবে। সেখান থেকেই আপ লাইনের ট্রেনটি ছাড়বে। ট্রেন চলাচল নিয়ন্ত্রণের জেরে যাত্রীদের কিছুটা হলেও সমস্যায় পড়তে হবে বলে আশঙ্কা করছে । যদিও সুরক্ষার স্বার্থে এই নিয়ন্ত্রণ একান্তই জরুরি বলে জানিয়েছে রেল।

রেল সূত্রে জানা গেছে ১২ বগির ট্রেন চালানোর জন্য শিয়ালদহ স্টেশনের ৪এ নং প্ল্যাটফর্মকে আরও দীর্ঘ করা হবে। তার জন্য বর্তমানে ১ থেকে ৪এ নং প্ল্যাটফর্মের উপর দিয়ে থাকা ফুট ওভারব্রিজটি খুলে ফেলা হবে। এই কাজের জন্য আজ শনিবার রাতে পাঁচ ঘণ্টার জন্য ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হবে।

 স্বাভাবিকভাবেই ট্রেন চলাচলও নিয়ন্ত্রণ করা হবে। পূর্ব রেল জানিয়েছে, শনিবার একটি করে ডাউন বনগাঁ-শিয়ালদহ লোকাল, রানাঘাট-শিয়ালদহ লোকাল এবং নৈহাটি-শিয়ালদহ লোকাল বাতিল করা হচ্ছে। 

Pages