বিবিপি নিউজ: দেশ জুড়ে চলছে লকডাউন। এরই মাঝে ফের সময়সীমা বাড়িয়েছে সরকার। সমস্যার সম্মুখীন হচ্ছে দিন আনা দিন খাওয়া মানুষেরা। ইতিমধ্যেই রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে পক্ষ থেকে বিভিন্ন অনুদান প্রদান করা হয়েছে। তৈরি করা হয়েছে জরুরি তহবিলে। এই তহবিলে দান করলেন ৮২ বছর বয়সী এক বৃদ্ধ।
কলকাতা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার, বিকেলে দমদম বিমানবন্দরের নিকটবর্তী এলাকায় টহল দিচ্ছিল পুলিশের একটি দল। সেসময় জানলা দিয়ে বৃদ্ধের হাত নাড়া দেখে এগিয়ে গিয়েছিলেন তাঁরা। টহলদারি দল মনে করেছিলেন হয়তো কোন সাহায্যের প্রয়োজন। কিন্তু বৃদ্ধের কাছে যেতেই ভুল ভুল ভাঙলো পুলিশকর্মীদের। নাহ্ তিনি কোনো সহায়তার জন্য ডাকেননি তবে সাহায্য করার জন্য ডেকেছে। জানা গেছে ওই বৃদ্ধ পুলিশ কর্মীদের হাতে দশ হাজার টাকার একটি চেক তুলে দেন। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে করোনা সংগ্রামে দেওয়ার জন্য। ওই বৃদ্ধের নাম সুভাষ চন্দ্র ব্যানার্জী, অবসরপ্রাপ্ত শিক্ষক। উত্তর ২৪ পরগনার বনগাঁর একটি কলেজে শিক্ষকতা করতেন। ১৯৯৮ সালে কলেজ শিক্ষকতা থেকে অবসর নিয়েছেন, বাড়িতে একাই থাকেন। সমাজের, মানবজাতির সঙ্কটের মুহুর্তে অনুদান দিয়ে অন্য এক বার্তা দিলেন।
সূত্র: আকাশবাণী কলকাতা
