বিবিপি নিউজ: যারা দিন-রাত এক করে দেশের সেবায় নিয়োজিত সেই সেনা জওয়ানের মৃতদেহ বাড়িতে পৌঁছে দিতে মিলল না সেনাবাহিনীর কপ্টার। ফলে ২৬০০ কিমি সড়ক পথে গ্রামে ফিরলো মৃতদেহ। সরকারি উদাসীনতা প্রশ্ন উঠেছে।
জানা গেছে,ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সেনাবাহিনীর কর্নেল পদে কর্মরত ওই জওয়ানা। এরপরেই অমৃতসর থেকে বেঙ্গালুরু পর্যন্ত ছেলের মৃতদেহ সৎকার সম্পন্ন করতে মৃতের পরিবারের তরফে বিশেষ সেনা কপ্টারের পরিষেবা চাওয়া হয়েছিল। অন্তত আকাশপথে তাঁরা দ্রুত বেঙ্গালুরু পৌঁছে ছেলের দাহকাজ সম্পন্ন করতে পারে। কিন্তু প্রতিরক্ষা মন্ত্রকের তরফে সেই আর্জি খারিজ করে দেওয়া হয়েছিল। ফলে বাধ্য হয়েই প্রায় ২৬০০ কিমি সড়ক পথ পার করে বেঙ্গালুরু পৌঁছয় ওই পরিবার। সম্পন্ন করা হয় মৃত কর্নেল পুত্রের শেষকৃত্য।"
সরকারি উদাসীনতায় ছেলের শেষকৃত্য করতে বাবা-মাকে সফর করতে হল ২৬০০ কিমি। সড়ক পথে গিয়ে ৩৯ বছর বয়সী ছেলের সৎকার করলেন বৃদ্ধ মা-বাবা। সরকারি অমানবিকতার এমন অভিযোগ তুলে সরব হয়েছেন প্রাক্তন সেনাকর্তারা। অভিযোগ, "শুক্রবার কর্নেল এন বলের বেঙ্গালুরুতে মৃত্যু হয়েছে। সে সময় তাঁর পরিবার ছিলেন অমৃতসরে। এই ঘটনায় প্রতিবাদ করে প্রাক্তন সেনা প্রধান জেনারেল ভিপি সিং টুইটে লেখেন, "অত্যন্ত মর্মাহত। আপনাদের যাত্রা শুভ হোক। শুনে কষ্ট পেলাম ভারত সরকার সহযোগিতা করেনি। নিয়ম তো পাথরে খোদাই করা না। বিশেষ ক্ষেত্রে সেই নিয়ম পরিবর্তনও করা যায়।"