রাজ্যে ফের আক্রান্ত ২ চিকিৎসক, চিন্তিত স্বাস্থ্য দফতর - BBP NEWS

Breaking

রবিবার, ১২ এপ্রিল, ২০২০

রাজ্যে ফের আক্রান্ত ২ চিকিৎসক, চিন্তিত স্বাস্থ্য দফতর

বিবিপি নিউজ: রাজ্যে ফের আক্রান্ত ২ চিকিৎসক। এই নিয়ে মোট চারজন চিকিৎসক আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১ জন হাওড়া জেলা হাসপাতালের কর্মরত। অন্যজন কলকাতার একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক বলে জানা গিয়েছে। দুই জনকেই আইসোলেশনে রাখা হয়েছে।

রাজ্যে আগেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে হাওড়া হাসপাতালের সুপার ও এক কর্মী। জানা গেছে আক্রান্ত ওই সুপারের সঙ্গেই বৈঠক করেছিলেন এদিনের আক্রান্ত ওই চিকিৎসক। সুপারের পাশাপাশি তাঁকেও এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি হাওড়া জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বলে জানা গিয়েছে। এদিকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালের এক চিকিৎসকের দেহে করোনা সংক্রমণ মিলেছে। তিনিও জরুরি বিভাগের চিকিৎসক। তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Pages