করোনা-যুদ্ধে নবজাতক শিশুকে‌ কোলে নিয়ে কর্তব্যে অবিচল IAS অফিসার! - BBP NEWS

Breaking

রবিবার, ১২ এপ্রিল, ২০২০

করোনা-যুদ্ধে নবজাতক শিশুকে‌ কোলে নিয়ে কর্তব্যে অবিচল IAS অফিসার!

বিবিপি নিউজ: নবজাতক‌ শিশুকে নিয়ে অফিস জরুরি ভিত্তিতে নিজের কর্মে অবিচল ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (‌আইএএস)। গোটা বিশ্বের পাশাপাশি দেশজুড়ে করোনার থাবায় থরথরিয়ে কাঁপছে। এই অবস্থায় নিজের  মাতৃত্বকালীন ছুটি ত্যাগ করলেন ওই মহিলা IAS অফিসার। সন্তান প্রসবের এক মাসের মধ্যেই অফিসে যোগ দিলেন। একদিকে কোলে সদ্যোজাত সন্তানকে সামলাচ্ছেন অন্যদিকে কর্তব্য পালন করছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সন্তান কোলে নিয়ে অফিসে বসে কাজ করার।

জানা গেছে ওই আইএএস অফিসারের নাম শ্রীজনা গুম্মালা। তিনি ২০১৩ সালে আইএএস পাস করেন। বর্তমানে‌ গ্রেটার বিশাখাপত্তনম পুরনিগমের কমিশনার। চলতি বছরের শুরুতে মা হয়েছেন। বর্তমান সংকটের পরিস্থিতিতে তিনি নিজের সন্তানকে সময় দেওয়ার জন্য মাতৃত্বকালীন ছুটিতে বাড়িতে বসে থাকতে পারেননি। ফলে সন্তান প্রসবের এক সপ্তাহের মধ্যেই কাজে যোগ দিয়েছেন শ্রীজনা।

Pages