বিবিপি নিউজ: পাঞ্জাবে লকডাউন ভাঙায় বাধা দেওয়ায় দুর্বৃত্তদের তলোয়ারের কোপে হাত কাটল এক পুলিশ কর্মকর্তার। হামলার জেরে আহত হয়েছেন আরও দুই পুলিশকর্মী। আজ রবিবার ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের পটিয়ালার সবজি বাজারের। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তলোয়ারের কোপে গুরুতর আহত এএসাই হরজিৎ সিংকে। তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় পুলিশ ৭ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে খবর, লকডাউন জনিত কারণে আজ সকালে পুলিশের একটি দল পটিয়ালার সবজি বাজার বন্ধ করার জন্য যায়। এসময় পাঞ্জাব পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হরজিৎ সিংয়ের উপরে তলোয়ার নিয়ে চড়াও হয় হামলাকারীদের একজন। তলোয়ারের কোপ মারায় মাটিতে লুটিয়ে পড়ে ছটফট করতে থাকেন ওই পুলিশ কর্মকর্তা। মুহূর্তের মধ্যে গোটা এলাকা রণক্ষেত্র হয়ে ওঠে। গুরুতর আহত হরজিৎ সিংকে তাঁর সহকর্মীরা দ্রুত হাসপাতালে পাঠিয়েছে।
পাঞ্জাব পুলিশের আধিকারিক দিনকর গুপ্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, ‘আজ সকালে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে, পটিয়ালার সবজি মান্ডি (বাজার) এলাকায় একদল নিহাঙ্গ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে আহত করে। এএসআই হরজিৎ সিং, যাঁর হাত কেটে দেওয়া হয়েছে তাঁকে চণ্ডীগড়ের পিজিআই’তে ভর্তি করা হয়েছে।’