বীরভূম জেলা পুলিশের দু'দিনের বেতন ২১ লক্ষ টাকা দান মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে! - BBP NEWS

Breaking

রবিবার, ১৭ মে, ২০২০

বীরভূম জেলা পুলিশের দু'দিনের বেতন ২১ লক্ষ টাকা দান মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে!




বিবিপি নিউজ: মানবিক পুলিশ! আমরা ঘরে তারা বাইরে, আমরা নিশ্চিন্তে ঘুমালেও অতন্দ্র প্রহরী হিসেবে তারা শহর থেকে মফস্বলের অলিতে গলিতে ঘুরছেন আমাদের নিরাপত্তার জন্য। লকডাউনে মানুষের হাসপাতালে পৌঁছে দেওয়া থেকে শুরু করে, দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের মুখে অন্ন তুলে দিয়ে চলেছেন সেই মানবিক পুলিশ।

 করোনা ভাইরাস মহামারি পরিস্থিতিতে নিজেদের জীবন বাজি রেখে পরিষেবায় নিয়োজিত তারা। শুধু তাই নয় মহামারি পরিস্থিতিতে রক্ত সংকটেও তারা প্রহরীর ভূমিকায় অবতীর্ণ। লকডাউনে রক্ত সংকট দূর করতে তারা এগিয়ে এসেছেন একে একে। সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের রক্তে বেঁচেছে প্রান‌। ভোলেনি তাদের প্রাক্তন সহকর্মীদেরও দুঃসময়ে তাদের পাশের দাঁড়িয়ে নিজেদের সামর্থ্য মত তুলে দিয়েছেন চাল,ডাল,আলু সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী।

এবার আরো একধাপ এগিয়ে এলেন সেই পুলিশকর্মীরা। বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে একুশ’লক্ষ টাকা দান করা হয়েছে। জেলার সকল পুলিশ আধিকারিক, কর্মী, সহ সিভিক ভলেন্টিয়ার তাঁদের দু’দিনের বেতন এই তহবিলে দান করেছেন। গত ৬ই মে একুশ’লক্ষ টাকার চেক স্টেট ব্যাঙ্কে জমা দেওয়া হয় এবং আজ তা সাংবাদিকদের জানানো হয়েছে।


Pages