পশ্চিমবঙ্গে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১৫ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৭ জনের। করোনা জয় করে সুস্থ হয়ে ২৪ ঘণ্টায় ছাড়া পেলেন ৬৪ জন। এখনও পর্যন্ত রাজ্যে কোভিড ১৯-এ মৃত্যু ১৬০ জনের। কোমরবিডিটি ৭২ জনের। মোট কোভিড আক্রান্তের মৃত্যু ২৩২।
রাজ্যে মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২৫৭৬ জন। জানালেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। বাংলায় করোনা আক্রান্তের সংখ্যার বৃদ্ধির হার অব্যহত।
