বিবিপি নিউজ: ফের করোনায় আক্রান্ত হলেন উত্তর ২৪ পরগনার আগরপাড়ার ইলিয়াস রোডে। ওই ব্যাক্তির রিপোর্ট পজেটিভ আসতেই প্রশাসনের পক্ষ থেকে আজ ওই এলাকা ঘিরে দেওয়া হয়েছে। জানা গেছে আক্রান্ত ব্যক্তি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের টেকনিশিয়ান ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে ওই টেকনিশিয়ানে্য পরিবারের তিন সদস্যকে রাজারহাটের কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে এবং বাড়ির পরিচারিকাকে হোম কোয়ারান্টাইনে থাকার জন্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা- ৪৬,৪৩৩...স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী নতুন ক'রে আক্রান্ত প্রায় ৪ হাজার, মৃত্যু হয়েছে- ১,৫৬৮ জনের, সেরে উঠেছেন ১২,৭২৭ জন।
