রাজস্থান থেকে ১১৮৮ শ্রমিকদের নিয়ে‌ ডানকুনি স্টেশনে পৌঁছল 'শ্রমিক স্পেশাল' ট্রেন। - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ৫ মে, ২০২০

রাজস্থান থেকে ১১৮৮ শ্রমিকদের নিয়ে‌ ডানকুনি স্টেশনে পৌঁছল 'শ্রমিক স্পেশাল' ট্রেন।


বিবিপি নিউজ: রাজস্থানের আজমেড় থেকে এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ফেরাতে সোমবার ১২০০ জন পরিযায়ীদের নিয়ে যাত্রা শুরু করে। আজ মঙ্গলবার দুপুরে রাজ্যের ডানকুনি স্টেশনে পৌঁছল। স্টেশন তাদের স্বাস্থ্য পরীক্ষার পরে  নিজ নিজ বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন ‌পুলিশ। ওই শ্রমিকদের বাড়িতে পৌঁছে দিতে রাজ্য সরকারের পক্ষ থেকে  ৬৪ টি বাস এবং ৪২ টি ছোট গাড়ি রাখা হয়েছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ পুলিশ।

  সোমবার বিকেল ৫টা নাগাদ এ রাজ্যের পরিযায়ীদের ফেরাতে ট্রেনটির সময়সূচী সম্পর্কে রবিবার বিকেলে ট্যুইট করেন রাজ্যপাল জগদীপ ধনকর। সোমবার রাজ্যপাল জগদীপ ধনকর ট্যুইটে লেখেন, “গতকাল রেলমন্ত্রী পিযুষ গোয়েলের সঙ্গে আলোচনা হয়েছিল আমাদের রাজ্যের পরিযায়ীদের ফেরানো নিয়ে। ৫ মে আসানসোল হয়ে একটি ট্রেন দুর্গাপুর থামবে, পরিযায়ীদের নিয়ে রাজস্থানের আজমেড় ছাড়বে ট্রেনটি”। মোট ১২০০ জন পরিযায়ীদের নিয়ে কলকাতায় পৌঁছাবে। মাঝে দূর্গাপুর ও ডানকুনিতে থামবে।

Pages