বিবিপি নিউজ: কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী তৃতীয় দফা লকডাউনের প্রথম দিনেই খুলেছে মদের দোকান। আর দোকান খোলার আগে থেকেই উপচে পড়ছে ভিড়ে। কোথাও কোথাও দেখা মিলেছে এক মাইলের বেশি লম্বা লাইন। দূরবীন দিয়ে লক্ষ্য করলেও মেলেনি সামাজিক দূরত্ব। করোনা ভাইরাস মোকাবিলায় এমন পরিস্থিতিতে হতবাক হয়েছেন চিকিৎসকেরা। এবার পাড়ার মুখে মদের দোকান বন্ধ করতে আসরে নেমেছে মহিলার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমন একটি ভিডিও ফুটেজ। যেখানে দেখা গেছে মহিলাদের লাঠি হাতে মদের দোকান বন্ধ করতে।
লকডাউনে ওষুধের দোকান খোলা থাকলেও সব ওষুধ পাওয়া যাচ্ছে না। খোলা নেই ডাক্তারদের চেম্বার। যার জেরে ছোটোখাটো অন্য কোনও অসুখ হলে নাস্তানাবুদ হচ্ছেন রোগীর পরিবারের লোকজন। এই পরিস্থিতিতে পাড়ার মুখে খুলেছে মদের দোকান। বিষয়টি মানতে পারেননি বরানগর এলাকার বেশ কিছু মানুষেরা। মদ বিক্রির প্রতিবাদের এগিয়ে আসেন মহিলারা। লাঠি হাতে তেড়ে যান মদের দোকানের দিকে। তাঁদের প্রতিবাদে বন্ধ করে দিতে হয় দোকান। মদ কিনতে আসা লোকজনও এলাকা ছাড়েন ।