বিবিপি নিউজ: মা হলেন টলিউডের অভিনেত্রী কোয়েল মল্লিক। দেশ জুড়ে লকডাউনের তৃতীয় দফার মধ্যেই আজ মঙ্গলবার সকালে খুশির খবর এল সিং ও মল্লিক পরিবারে।
আজ,৫ মে ভোর সাড়ে পাঁচটা নাগাদ দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। এই খবর জানিয়েছেন কোয়েলের মা। চিকিত্সকরা জানিয়েছেন মা ও সন্তান দু’জনের সুস্থ আছে।
ফেব্রুয়ারির শুরুতেই কোয়েল নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেন অন্তঃসত্ত্বা হওয়ার খবর। স্বামী নিশপাল সিং রানের সঙ্গে নিজের একটি ছবি দিয়ে তৈরি পোস্টকার্ডের মাধ্যমেই জানিয়েছিলেন অন্তঃসত্ত্বা তিনি।
