পহেলা জুন থেকে পশ্চিমবঙ্গে খুলে যাচ্ছে মন্দির-মসজিদ-গির্জা, ঘোষণা মুখ্যমন্ত্রীর! - BBP NEWS

Breaking

শনিবার, ৩০ মে, ২০২০

পহেলা জুন থেকে পশ্চিমবঙ্গে খুলে যাচ্ছে মন্দির-মসজিদ-গির্জা, ঘোষণা মুখ্যমন্ত্রীর!







বিবিপি নিউজ: জুন মাসের এক তারিখ অর্থাৎ
সোমবার থেকে পশ্চিমবঙ্গে খুলে যাচ্ছে মন্দির, মসজিদ-সহ সমস্ত ধর্মস্থান। শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  একগুচ্ছ নিয়ম মেনে ঢুকতে হবে উপাসনালয়ে। তবে  কোনও পরিস্থিতিতেই ধর্মস্থানে করা জমায়েত করা যাবে না।
 
 তিনি বলেন, ধর্মস্থানে একবারে ১০ জনের বেশি ঢোকা যাবে না। কোনও অবস্থাতেই ধর্মস্থানে কোনও অনুষ্ঠানের আয়োজন করা যাবে না। মানুষ ধর্মস্থানে ঢুকে পুজো দেবেন, প্রার্থনা করবেন, বেরিয়ে আসবেন। এসব বিধি মানা হচ্ছে কি না তা দেখতে হবে সংশ্লিষ্ট কমিটিতে। কোথাও বিধিভঙ্গের খবর মিললে ব্যবস্থা নেবে পুলিশ। পুলিশের সঙ্গে যোগাযোগ রেখে ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে মন্দির কর্তৃপক্ষকে। সঙ্গে মন্দিরে ঢোকার আগে হাত স্যানিটাইজ করারও পরামর্শ দিয়েছেন মমতা। 

Pages