বিবিপি নিউজ: লকডাউন শিথিল হওয়ার প্রথম দিনেই ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে নতুন রাজ্য কমিটি গঠন করলেন। আগেই তালিকা ঠিকঠাক থাকলেও করোনা পরিস্থিতিতে লকডাউন চলায় তা কার্যকর করা সম্ভব হয়নি।
এদিন দিলীপ ঘোষ জানান, লকডাউন শুরুর আগে তিনি ও প্রতাপ বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়ে এই কমিটি চূড়ান্ত করেন। তবে লকডাউন চলায় কমিটি ঘোষণা করা হয়নি। এখন লকডাউন শিথিল হওয়ায় কমিটি ঘোষণা করা হল। দিলীপবাবুর ঘোষণা অনুসারে ১২ জনকে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সহ-সভাপতি নিযুক্ত করা হয়েছে। তাঁরা হলেন,
১. বিশ্বপ্রিয় রায়চৌধুরী
২. সুভাষ সরকার
৩. প্রতাপ বন্দ্যোপাধ্যায়
৪. দেবাশিস মিত্র
৫. রাজকমল পাঠক
৬. রাজু বন্দ্যোপাধ্যায়
৭. জয়প্রকাশ মজুমদার
৮. রীতেশ তিওয়ারি
৯. দীপেন প্রামাণিক
১০. অর্জুন সিং
১১. ভারতী ঘোষ
১২. মাফুজা খাতুন
রয়েছেন ৫ জন সাধারণ সম্পাদক। তাঁরা হলেন,
১. সায়ন্তন বসু
২. সঞ্জয় সিং
৩. রথীন বসু
৪. জ্যোতির্ময় সিং মাহাতো
৫. লকেট চট্টোপাধ্যায়
এছাড়া রয়েছেন ১০ জন সচিব।
১. তুষার মুখোপাধ্যায়
২. তুষারকান্তি ঘোষ
৩. অরুণ হালদার
৪. দীপাঞ্জন গুহ
৫. বিবেক সোনকর
৬. সব্যসাচী দত্ত
৭. তনুজা চক্রবর্তী
৮. ফাল্গুনি পাত্র
৯. সংঘমিত্রা চৌধুরী
১০. শর্বরী মুখোপাধ্যায়
এর বাইরে বিজেপির ৭টি শাখা সংগঠনের নেতৃত্ব বদল হয়েছে। মহিলা মোর্চার আহ্বায়ক হয়েছেন অগ্নিমিত্রা পাল। যুব মোর্চার সভাপতি হয়েছেন সৌমিত্র খাঁ। তফশিলি মোর্চার সভাপতি দুলাল বর। তফশিলি উপজাতি মোর্চার সভাপতি খগেন মুর্মু। ওবিসি মোর্চার সভাপতি নির্মল কর্মকার। কিষান মোর্চার সভাপতি মহাদেব সরকার। সংখ্যালঘু মোর্চার সভাপতি আলি হোসেন।
