৮ হাজার শুন্যপদে শিক্ষক নিয়োগ, TET পাশ না করলেও আবেদন করতে পারবেন! - BBP NEWS

Breaking

বুধবার, ৭ অক্টোবর, ২০২০

৮ হাজার শুন্যপদে শিক্ষক নিয়োগ, TET পাশ না করলেও আবেদন করতে পারবেন!

 


বিবিপি নিউজ: লকডাউনের মধ্যে কাজ হারিয়েছে বহু মানুষ। করোনা ভাইরাস আবহে  অনেকেই কর্মহীন। এই নিউ নর্মাল সময়ে অনেক কোম্পানি চাকরিপ্রার্থীদের জন্য কাজের সুযোগ এনে দিচ্ছে। ফিরতে চেষ্টা করছেন স্বাভাবিক ছন্দে। ইতিমধ্যেই দেশ জুড়ে স্কুল খোলার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই করোনা পরিস্থিতি সুখবর দিলেন আর্মি পাবলিক স্কুল। করোনা পরবর্তী সময়ে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টেট পাশ না করলেও প্রার্থীরা আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে।

জানা গিয়েছে দেশের প্রায় ১৩৭ টি আর্মি পাবলিক স্কুলে ৮০০০ জন প্রার্থীদের নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দ্রুত প্রার্থীদের আবেদন করতে জানানো হয়েছে। প্রার্থীদের পিজিটি, টিজিটি পদের জন্য আবেদনের জন্য জানানো হয়েছে। আবেদনকারী প্রার্থীকে ২০ অক্টোবরের আগে আবেদন করতে হবে।

সম্পূর্ণ অনলাইনে প্রার্থীদের আবেদন করতে হবে। আর্মি পাবলিক স্কুলের নিদ্দিষ্ট ওয়েবসাইটে এই রেজিস্ট্রেশন চলবে সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। প্রার্থীদের ৪ নভেম্বর থেকে অ্যাডমিট দেওয়া হবে। অনলাইনে ২১ এবং ২২ নভেম্বর পরীক্ষা নেওয়া হবে। সম্ভাব্য ২ ডিসেম্বর এই পরীক্ষার ফল প্রকাশ করা হবে।উক্ত পদে আবেদন করার জন্য, প্রার্থীদের বয়স ৪০ থেকে ৫৭ বছরের মধ্যে হতে হবে। বিস্তারিত জানার জন্য প্রার্থীদের awesindia.com এই ওয়েবসাইটে চোখ রাখতে জানানো হয়েছে।

Pages