একই ফ্রেমে স্বস্তিকা, অর্পিতা,দেবযানীর-'গুলদস্তা', লঞ্চ হল ট্রেলার - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

একই ফ্রেমে স্বস্তিকা, অর্পিতা,দেবযানীর-'গুলদস্তা', লঞ্চ হল ট্রেলার



বিবিপি নিউজ: ফের নারীদের মনে রসদ যোগাতে তিন নারীর গল্প নিয়ে আসছে টলিউডের তিন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি, অর্পিতা চট্টোপাধ্যায়, আর দেবযানী চট্টোপাধ্যায়। এই পুজোয় মুক্তি পেতে চলেছে অর্জুন দত্ত পরিচালিত 'গুলদস্তা'। টলিউডে বেশ কয়েকবছর ধরেই নারীকেন্দ্রিক ছবি তৈরি হচ্ছে। আবারও কয়েকজন মেয়ের গল্প, তাদের পারস্পরিক নির্ভরশীলতা আর বন্ধুত্বের টানাপোড়েনেই আসছে এই ছবি।

সমাজের তিন স্তর ও তিন পরিবার থেকে উঠে আসা তিন নারী। প্রত্যেকের নিজস্ব যন্ত্রণা আছে, কষ্ট আছে। তবে হাতে হাত মেলালে যেন সব উধাও এক লহমায়। ‌ছবিতে এমনটাই দেখা যাবে  ডলি বাগরি অর্থাৎ স্বস্তিকা মুখার্জি ঘরোয়া জীবন থেকে শ্রীরূপা অর্থাৎ অর্পিতা চট্টোপাধ্যায় ও রেনু অর্থাৎ দেবযানী চট্টোপাধ্যায় কে আলোর পথে নিয়ে আসে। একটু পরিচর্যা, একটু শরীরচর্চার মধ্যে দিয়ে আত্মবিশ্বাস দানা বাঁধে এই দুই মহিলার মধ্যে। চলতি অক্টোবরের ২১ তারিখ ছবিটি মুক্তি পাবে।

Pages