নরেন্দ্র মোদীর ভার্চুয়াল সভাতে গড়হাজির দিলীপ ঘোষ! - BBP NEWS

Breaking

সোমবার, ১২ অক্টোবর, ২০২০

নরেন্দ্র মোদীর ভার্চুয়াল সভাতে গড়হাজির দিলীপ ঘোষ!



বিবিপি নিউজ: নবান্ন অভিযানের পর থেকে দলের বিভিন্ন কর্মসূচিতে সম্প্রতি বেশ সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। পর পর একাধিক কর্মসূচিতে অংশগ্রহণের পর অসুস্থ হয়ে পড়লেন দিলীপ ঘোষ। এর জের বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল বৈঠকে হাজির হতে পারলেন না। শারীরিক অবস্থা এতটাই খারাপ যে সোমবারের একাধিক কর্মসূচি বাতিল করে দিয়েছেন তিনি।

দিলীপবাবু আপাতত বাড়িতেই রয়েছেন। তবে তাঁর কী হয়েছে তা এখনও জানা যায়নি। তিনি হাসপাতালে ভর্তি হননি বলে খবর পাওয়া গিয়েছে। চিকিৎসকের বাড়িতে এসেই তাঁর যাবতীয় শারীরিক পরীক্ষা করে গেছেন। সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি। করোনা পরিস্থিতিতে তাঁর এই অসুস্থতার খবরে স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে পদ্ম  শিবিরে। তবে তাঁর করোনা ধরা পড়েছে কিনা সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।

Pages