বিবিপি নিউজ: একাধিক পদে অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড (SEBI)। করোনা আবহেই শতাধিক পদে কর্মী নিয়োগ করবে। আবেদনের শেষ তারিখ ৩১ অক্টোবর ২০২০। ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
মোট ১৪৭ টি অফিসার গ্রেড এ পদে প্রার্থী নিয়োগ করা হবে। আবেদনকারীর সর্বাধিক বয়স ৩০ বছর হতে হবে। স্নাতক পাশ হলেই আবেদন করা যাবে।
আবেদন করবেন, SEBIর অফিসিয়াল পোর্টাল www.sebi.gov.in এ লগ ইন করতে হবে। বিস্তারিত ওয়েবসাইটে পাওয়া যাবে। রেজিস্ট্রেশন ৩১ অক্টোবর ২০২০র মধ্যে সম্পূর্ণ করতে হবে।
সাধারণ ও ওবিসি প্রার্থীদের ১০০০ টাকা এবং এসসি, এসটি প্রার্থীদের ১০০ টাকা আবেদন ফি দিতে হবে। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
