নতুন রূপে বাজারে আসছে Hero Maestro Edge, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে! - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

নতুন রূপে বাজারে আসছে Hero Maestro Edge, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে!


বিবিপি নিউজ:
পুজোর আগে নতুন রুপে বাজারে আসলো Hero Maestro Edge-১২৫। উৎসবের মরশুমের প্রাক্কালে গ্রাহক টানতেই জনপ্রিয় স্কুটার Maestro Edge ১২৫-কে নয়া অবতারে পেশ করল হিরো মোটোকর্প। এর নাম দেওয়া হয়েছে Hero Maestro Edge 125 Stealth এডিশান। বুধবার আনুষ্ঠানিক ভাবে স্কুটারের এই নতুন এডিশনটি ভারতের বাজারে লঞ্চ করল হিরো।

এই স্কুটার আকর্ষক রং এবং ফিচার-সহ বাজারে নয়া লুকে হাজির হয়েছে Maestro Edge ১২৫।  প্রিমিয়াম লুক দিতে Maestro Edge Stealth এডিশানে এক্সক্লুসিভ ম্যাট গ্রে কালার থিম ব্যাবহার করেছে হিরো। সেইসঙ্গে কার্বোন ফাইবারের টেক্সচার যুক্ত স্ট্রিপ, হোয়াইট অ্যাকসনট এবং টোন-অন-টোন স্ট্রিপস Maestro Edge-এর নতুন ভ্যারিয়্যান্টে নয়া মাত্রা যুক্ত করেছে। বিএস-৬ মানকের ১২৫ সিসি ইঞ্জিন। এটি দেশের প্রথম প্রোগ্রাগড ফুয়েল ইনজেকটেড স্কুটি। এক্ষেত্রে গ্রাহককে সর্বোত্তম অভিজ্ঞতা দিতে Hero Maestro Edge Stealth-এ অত্যাধুনিক XSens প্রযুক্তি ব্যবহার করেছে হিরো। এর শক্তিশালী ইঞ্জিন ৭০০০ rpm-এ ৯ পিএস শক্তি এবং ৫,৫০০ rpm-এ ১০.৪ Nm টর্ক উৎপাদন করতে সক্ষম।পাশাপাশি এই স্কুটারের সিটের নীচে আছে USB পোর্ট। দিল্লিতে দাম পড়বে ৭২ হাজার ৯৫০ টাকা। তবে এটি এক্স-শোরুম মূল্য। খুব শিগগির দেশজুড়ে হিরোর অথোরাইজড ডিলারদের কাছে নতুন Maestro Edge 125 Stealth Edition পৌঁছে যাবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।

Pages